শিরোনামঃ

ঈদের দিন সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবক সজীবের

কর্ণফুলী প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকায় পবিত্র ঈদুল আজহার আনন্দ মুহূর্তেই শোকে পরিণত হয়েছে। ঈদের দিন সংঘটিত এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মোহাম্মদ সজীব (২৪) নামে এক যুবক।

নিহত সজীব কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খোরাইশ চৌধুরী বাড়ির বাসিন্দা নুর হোসেনের ছেলে। তিনি পেশায় একজন চাকরিজীবী ছিলেন এবং বাংলাদেশ অটো স্প্রিং ইন্ডাস্ট্রি লিমিটেডে কর্মরত ছিলেন।

গত বৃহস্পতিবার (২৮ মে) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভেল্লাপাড়া ব্রিজ সংলগ্ন তালতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীবাহী একটি লেগুনার সঙ্গে দূরপাল্লার ঈগল নামক বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই কয়েকজন হতাহত হন। দুর্ঘটনায়  চারজন নিহত এবং আরও ১৫ থেকে ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

নিহতরা হলেন-কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের খুরাইশ চৌধুরী বাড়ির নূর হোসেনের ছেলে সজীব (২৪), পটিয়া উপজেলা খরনা ইউনিয়নের দুলা মিয়ার বাড়ির দুলা মিয়ার ছেলে মো. ইউসুফ (৫৩), একই উপজেলার আশিয়া ইউনিয়ন মোল্লাপাড়া খন্দকার বাড়ির মবিনুল ইসলামের ছেলে রুবেল (২৬) ও পটিয়া পৌরসভার গোবিন্দ খিল এলাকার অলি মিস্ত্রির বাড়ির বাদশা মিয়ার ছেলে হারুনর রশিদ (৫১)।

এদের মধ্যে রাত দেড়টার দিকে সজিবের মৃত্যু হলেও বাকি তিনজন ঘটনার পরপরই মৃত্যুবরণ করেন।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় সজীবকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সজীবের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া। ঈদের আনন্দ ভুলে এখন কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।

এলাকাবাসী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ নিহত সজীবের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL