শিরোনামঃ

সীমান্ত থেকে এক ভারতীয় নাগরিক আটক

খাগড়াছড়ি প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

চট্টগ্রামের ভূজপুর আঁধারমানিক সীমান্ত থেকে এক ভারতীয় নাগরিক পুটন মোল্লা (১৯) নামের এক ভারতীয় নাগরিককে আটক আটক করেছে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের ৪৩ বিজিবি রামগড় ব্যাটালিয়ন।
 
সোমবার (২২ জুন) বিকালে খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর অধীনস্থ আঁধারমানিক বিওপির একটি টহলদল স্থানীয় জনগনের সহযোগিতায় সীমান্তবর্তী উত্তর আধারমানিক এলাকা থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকারী পুটন মোল্ল (১৯) আটক করে। আটকৃকত যুবক ভারতের দক্ষিণ ত্রিপুরা জেলার সাবরুম থানার রামেন্দ্রনগর গ্রামের বাসিন্দা বাদল মোল্লের ছেলে।

আটককৃত ভারতীয় নাগরিক'কে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ভূজপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে রামগড় বিজিবি।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL