শিরোনামঃ

খাগড়াছড়িতে ইউপিডিএফ'র ২ সদস্য নিহত, অস্ত্রসহ আটক

খাগড়াছড়ি প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

খাগড়াছড়ির রামগড় ও দীঘিনালায় পৃথক দুটি ঘটনায় ইউপিডিএফের (প্রসীত গ্রুপের) ২ সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় আহত অবস্থায় একজনকে আটক করেছে সেনাবাহিনী। ঘটনাস্থল থেকে AK-47 অস্ত্র উদ্ধার করার কথা জানিয়েছে সেনাবাহিনী।

বুধবার (২৪ জুন) দুপুরের দিকে রামগড় উপজেলার প্রেমতলা নামক এলাকায় সেনাবাহিনীর সাথে ইউপিডিএফ সদস্যদের সাথে গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় ববিন ত্রিপুরা নামে এক ইউপিডিএফ সদস্য ঘটনাস্থলেই নিহত হয়। এসময় AK-47 অস্ত্রসহ মংসানু মারমা নামে অপর এক ইউপিডিএফ সদস্য'কে আহত অবস্থায় আটক করে সেনাবাহিনী। সেনাবাহিনী জানায় ইউপিডিএফ সদস্য'রা অন্তত ৫০-৬০ রাউন্ড গুলি ছুড়ে। পাল্টা গুলিতে ববিন ত্রিপুরা মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছে সিন্দুকছড়ি সেনা জোনের অধিনায়ক।

এদিকে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপুর ১ টার দিকে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়ার মুড়োগড়া এলাকায় জেএসএস ও ইউপিডিএফ'র মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সুজন চাকমা নামে এক ইউপিডিএফ সদস্য নিহত হয়েছে। দীঘিনালা থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার।

এ ঘটনায় ইউপিডিএফ'র প্রচার বিভাগ থেকে এক বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সংগঠনটির জেলা সংগঠক অংগ্য মারমা এ ঘটনাকে হত্যাকান্ড দাবি করেন। তিনি বলেন, ইউপিডিএফের দুই সদস্য সেখানে সাংগঠনিক কাজ অবস্থান করছিলেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL