শিরোনামঃ

পাহাড়ের সমস্যা সংসদে তোলার দায়িত্ব এবার ওয়াদুদ ভূঁইয়ার

সাকিব মামুন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন খাগড়াছড়ির সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল ওয়াদুদ ভূঁইয়া। পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন, মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা ও সরকারের ওপর সংসদীয় নজরদারিতে এখন গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে তাঁর নেতৃত্বাধীন এই কমিটির।

রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে কণ্ঠভোটে বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত ১০টি স্থায়ী কমিটি গঠন ও পুনর্গঠনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সংসদ নেতার পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম মণি কমিটিগুলোর প্রস্তাব উত্থাপন করেন।

সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুসরণ করে এসব কমিটি গঠন করা হয়। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পদাধিকারবলে সদস্য হিসেবে রয়েছেন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী। কমিটির অন্য সদস্যরা হলেন চট্টগ্রাম-৫ আসনের মীর মোহাম্মদ হেলালউদ্দিন, চট্টগ্রাম-৩ আসনের মোস্তফা কামাল পাশা, রাঙামাটি আসনের দীপেন দেওয়ান, চট্টগ্রাম-১২ আসনের মোহাম্মদ এনামুল হক, যশোর-২ আসনের মোহাম্মদ মোস্তফা আল ফয়সাল, চট্টগ্রাম-১৫ আসনের শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম-১৬ আসনের মোহাম্মদ জহিরুল ইসলাম ও নেত্রকোনা-৫ আসনের মাসুম মোস্তফা।

সংসদীয় স্থায়ী কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাজ পর্যালোচনা, অনিয়ম ও দুর্বলতা চিহ্নিত করা এবং প্রয়োজনীয় সুপারিশ দেওয়ার পাশাপাশি সরকারের কর্মকাণ্ডে সংসদীয় জবাবদিহি নিশ্চিত করতে পারে।

দীর্ঘদিন ধরেই পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন বৈষম্য, যোগাযোগব্যবস্থা, ভূমি বিরোধ, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্যসহ নানা বিষয় আলোচনায় রয়েছে। এমন প্রেক্ষাপটে পার্বত্য মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির নেতৃত্বে খাগড়াছড়ির একজন সংসদ সদস্য আসায় পাহাড়ের বিভিন্ন সমস্যা জাতীয় সংসদে আরও জোরালোভাবে উপস্থাপনের সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

একই দিনে কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, স্থানীয় সরকার, শ্রম ও কর্মসংস্থান, সংস্কৃতি, খাদ্য, প্রাথমিক ও গণশিক্ষা, মৎস্য ও প্রাণিসম্পদ, যুব ও ক্রীড়া এবং নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিও গঠন ও পুনর্গঠন করা হয়।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL