শিরোনামঃ

মানিকছড়িতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মো.আকতার হোসেন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

খাগড়াছড়ির মানিকছড়িতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মো. নুরুল নবী (১৯)কে গ্রেফতার করেছে পুলিশ।

 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিটে উপজেলার গাড়িটানা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি গাড়িটানা গরমছড়ি এলাকার আলী মিয়ার ছেলে।

 

পুলিশ জানায়, নুরুল নবীর বিরুদ্ধে জিআর মামলা নং-৫৫৪/২২ ও মানিকছড়ি থানার মামলা নং-০৬, তারিখ ২৩ নভেম্বর ২০২২, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ৪১ অনুযায়ী তিন বছরের সাজা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

 

মানিকছড়ি থানার ওসি মোহাম্মদ রাশেদ খান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL