শিরোনামঃ

তৃণমূলকে শক্তিশালী করার লক্ষ্যে পানছড়িতে বিএনপির সাংগঠনিক সভা

চাঁন্দ মিয়া :
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় ও তৃণমূলকে নতুন করে সুসংগঠিত করার লক্ষ্যে খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সমন্বয়ে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

​সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় পানছড়ি উপজেলা দলীয় কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।

​খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি জনাব বেলাল হোসেনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন পানছড়ি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ তোফাজ্জল হোসেন।

​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পানছড়ি উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক জনাব আব্দুর রব রাজা।

​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক জনাব মোহাম্মদ হোসেন বাবু এবং কেন্দ্রীয় কৃষকদলের সহ-উপজাতীয় বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক ও জেলা কৃষকদলের সভাপতি জনাব পারদর্শী বড়ুয়া।

​প্রধান অতিথির বক্তব্যে জনাব আব্দুর রব রাজা বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের মৌলিক ও ভোটাধিকার প্রতিষ্ঠায় তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনানুযায়ী সাংগঠনিক কার্যক্রম মাঠপর্যায়ে আরও বেগবান করতে আমরা বদ্ধপরিকর।”

​সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সম্পাদকমণ্ডলীর নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতিগণ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা। অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL