খাগড়াছড়ি আজ ১৩ এপ্রিল শুরু হয়েছে ত্রিপুরাদের প্রধান সামাজিক উৎসব বৈসু আর চাকমাদের উৎসব বিজু। ত্রিপুরাদের রীতি অনুযায়ী নতুন বছরকে বরণ ও পুরোনো বছরকে বিদায় জানাতে পাহাড়ি তরুণ-তরুণীরা ঐতিহ্যবাহী পোশাক পরে নদীর পাড়ে ফুল উৎসর্গ করে শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। বৈস উৎসব চলবে আগামী তিন দিন।
অপর দিকে আজ চাকমা জনগোষ্টীর বিজু উৎসবের দ্বিতীয় দিন। অর্থাৎ মূল বিজু। তৈরি হয় ২২ পদের শাক-সবজি দিয়ে তৈরি ঐতিহ্যবাহী খাবার ‘পাজন’ সারাদিন চাকমাদের ঘরে ঘরে চলবে অতিথি আপ্যায়ন ও ঘুরে বেড়ানো । পাহাড়ে বৈসু উৎসবের মাধ্যমে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি ও মিলনমেলা গড়ে ওঠে।
অপর দিকে মারমা জনগোষ্টি আগামীকাল থেকে পালন করবে সাংগ্রাই উৎসব ।