শিরোনামঃ

খাগড়াছড়িতে মাহা সাংগ্রাইন উৎসব

খাগড়াছড়ি প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

খাগড়াছড়িতে মারমা সম্প্রদায়ের তিন দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন মাহা সাংগ্রাইন এর মধ্যদিয়ে নতুন বর্ষকে বরণ করেন।

 

মঙ্গলবার সকাল ১০ টায় জেলা সদরের পানখাইয়া পাড়া বটতল থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করেছে মারমা উন্নয়ন সংসদ ও মারমা যুব সংসদ।

 

শোভাযাত্রাটি শহরের শাপলা চত্ত্বর ঘুরে কোট বিল্ডিং এলাকা হয়ে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।  শোভাযাত্রায় নিজেদের ঐতিহ্যবাহী নানা রঙের পোশাক পরে অংশগ্রহণ করেন মারমা সম্প্রদায়ের শিশু কিশোর, যুবক যুবতিসহ নানান বয়সের লোকজন। পরে ঐতিহ্যবাহী জলকেলি মৈত্রী পানি বর্ষণসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

মৈত্রী পানি বর্ষণ উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কেএম ওবাদুল হক। এসময় জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিন মারমা তরুন তরুণীরা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে আনন্দ উল্লাস করেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL