শিরোনামঃ

খাগড়াছড়িতে বাংলা নববর্ষ উদযাপন

খাগড়াছড়ি প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:


বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের ঐতিহ্যবাহী বটতলা প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া'র পৃষ্ঠপোষকতায় এবং পহেলা বৈশাখ উদযাপন কমিটি খাগড়াছড়ি’র আয়োজনে এ অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। সকাল থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বর্ণিল পোশাকে অংশগ্রহণ করে নববর্ষকে স্বাগত জানান।

সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক। এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়নের জি-টু-আই মেজর কাজী মোস্তফা আরেফিনসহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে নববর্ষের ঐতিহ্য তুলে ধরে বর্ণাঢ্য র‍্যালি, লোকজ সাংস্কৃতিক পরিবেশনা এবং বিভিন্ন আয়োজনের মাধ্যমে বাঙালির হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্যকে উদযাপন করা হয়। সেনাবাহিনীর উপস্থিতি ও সার্বিক সহযোগিতায় পুরো অনুষ্ঠানটি সুশৃঙ্খল, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

অতিথিরা বলেন, এ ধরনের আয়োজন পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক বন্ধন এবং সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

নববর্ষের এই আয়োজন খাগড়াছড়িবাসীর মাঝে নতুন উদ্দীপনা, সম্প্রীতি ও আনন্দের বার্তা পৌঁছে দেয়।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL