খাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ড ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়া ৯টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
সকালে উপজেলা টাউনহল মাঠে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতি জনকে দুই বান করে মোট ১৮ বান ঢেউটিন বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভুঁইয়া। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমানসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৭ এপ্রিল রাতে তীব্র ঝড় ও বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকায় ঘরবাড়ি ও ফসল ক্ষতিগ্রস্ত হয়।