শিরোনামঃ

বিজ্ঞানের উন্নয়ন হোক মানব কল্যাণে: ব্রিগেডিয়ার জেনারেল ওবায়দুল

সাকিব মামুন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সাকিব মামুন
ছবি: সাকিব মামুন

“বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি” প্রতিপাদ্যে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০৩ ব্রিগেডের রিজিয়ন কমান্ডার ও পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল কেএম ওবায়দুল হক। এসময় তিনি বলেন, “বিজ্ঞান হোক সৃজনশীল উন্নয়নের এবং মানব কল্যাণের হাতিয়ার।” তিনি শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হয়ে নতুন নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান জানান।

মেলায় চারটি গ্রুপের মোট ৭০টি বিজ্ঞান প্রজেক্ট অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল কাজি মুহাম্মদ আতিকুল হকসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL