শিরোনামঃ

খাগড়াছড়িতে সেনাবাহিনীর চিকিৎসা সেবা

সাকিব মামুন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সাকিব মামুন
ছবি: সাকিব মামুন

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় দূর্গম পাহাড়ি এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বুধবার সকালে উপজেলার হেডম্যান পাড়া এলাকার অন্তত দুই শতাধিক দুস্থ উপজাতি ও বাঙালী নারী পুরুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা দেন সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের চিকিৎসক মেজর ইকরামুল আমিন, ক্যাপ্টেন সাদিয়া আফরিন ও ক্যাপ্টেন নুরে রেজওয়ান তৌফিক রিজভী। 

এর আগে যামিনী পাড়ার দূর্গম হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ এবং প্রতিবন্ধীর মাঝে বস্ত্র বিতরণ করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান। 

এসময় তিনি জানান, "সেনাবাহিনী পাহাড়ে নিয়মিত আর্থ-সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে চিকিৎসা সেবা ও সহযোগীতা করে আসছে ভবিষ্যতে তা অব্যহত থাকবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL