শিরোনামঃ

পরিবহন শ্রমিক ইউনিয়ন নির্বাচনে দুই পক্ষের সংঘর্ষে পুলিশ সদস্যসহ  আহত ১০ 

রাজু চৌধুরী
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: দৈনিক দেশের কথা
ছবি: দৈনিক দেশের কথা

চট্টগ্রামের হালিশহরে পরিবহন শ্রমিক ইউনিয়ন নির্বাচনে দুই পক্ষের সংঘর্ষে পুলিশ বাহিনীর সদস্যসহ ১০ জন আহত হয়েছেন। 
মঙ্গলবার দুপুরে হালিশহর থানার বৌবাজার এলাকার দুলহান কমিউনিটি সেন্টারের সামনে এ সংঘর্ষ ঘটেছে। ভোট কারচুপির অভিযোগ নিয়ে দুই পক্ষের মধ্যে হামলা, সংঘর্ষের সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ ঘটনার জেরে নগরীর কদমতলী রেলক্রসি সংলগ্ন আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকায় সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শ্রমিকেরা। 
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন বলেন, নির্বাচনে দেরিতে ভোট কাস্ট হওয়া নিয়ে শ্রমিকদের মধ্যে মারামারি শুরু হয়। পুলিশ দুই পক্ষের মাঝখানে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তখন তাদের দিকে ইটপাটকেল ছোড়া হয়।
এ ঘটনায় ওসি তিনিসহ পুলিশের চারজন সদস্য আহত হয়েছেন বলে জানান এবং প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর এখন বিশ্রামে রয়েছেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL