চট্টগ্রাম নগরের জামাল খানস্থ চেরাগী মোড় এলাকার চেরাগী রেস্তোরাঁয় অভিযান চালিয়ে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশ, বিভিন্ন আকারের তেলাপোকার উপদ্রব এবং খাবারে খোলা লবণ ব্যবহারের দায়ে এসময় হোটেল মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে নগরের চেরাগী রেস্তোরাঁয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এমন চিত্র দেখা গেছে।
এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।
তিনি বলেন, এর আগে তিনবার এ হোটেল মালিককে জরিমানা করা হলেও তারা শোধরায়নি।
রান্না ঘরে নোংরার স্তূপ জমেছে। মানুষের খাবার এত নোংরা পরিবেশে রান্না করা যায় না। হোটেল মালিক মুচলেকা দিয়েছেন- নির্দিষ্ট সময়ের মধ্যে রান্নাঘরের পরিবেশ উন্নত ও নিরাপদ খাদ্য নিশ্চিত নিশ্চিত করবেন।
এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা-অধিকার সংরক্ষণের এই কর্মকর্তা।