বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর চট্টগ্রামে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন।এই সাংসদ চট্টগ্রাম মহানগর উত্তর দক্ষিণ এমনকি পার্বত্য অঞ্চলে জনপ্রিয়তা অর্জন করেছে।সম্প্রতি সরকারি বেসরকারি ও সামাজিক যে কোন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তার প্রতি আগ্রহ প্রকাশ করতে দেখা আগে যাচ্ছে।তাঁর এই জনপ্রিয়তায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এত বেশি আমন্ত্রণ পাচ্ছেন কোনটি ছেড়ে কোনটিতে অংশগ্রহণ করবেন তাকে হিম খেতে হচ্ছে বলে জানা গেছে।রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেন,মানুষ সাধারণত জনপ্রিয় ও সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্ব রত ব্যক্তিকে অনুষ্ঠানে প্রধান অতিথি করতে পারলে আনন্দ উপভোগ করেন এবং তারা ভাবেন সহজে তারা সরকার থেকে যেকোনো সাহায্য পেতে পারেন।আজ পহেলা বৈশাখ অনুষ্ঠানে ডিসি হিল, সিআরবি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
এসব অনুষ্ঠানে অংশ নিতে তিনি সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রাম আসছেন।
পহেলা বৈশাখের দিন (১৪ এপ্রিল) সকাল আটটায় প্রতিমন্ত্রী চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা প্রশাসনের র্যালিতে অংশ নেবেন।
সকাল ৯টায় তিনি ডিসি হিলে জেলা প্রশাসন আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দেবেন।
সকাল ১০টায় তিনি সিআরবির শিরীষতলায় বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দেবেন। বেলা ১১টায় প্রতিমন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বর্ষবরণ অনুষ্ঠানে অংশ নেবেন।
বেলা ১টায় জোবরা গ্রাম বৌদ্ধ পল্লিতে বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন।