বর্ণিল আয়োজনে চট্টগ্রাম প্রেস ক্লাবে হয়ে গেল বর্ষবরণ। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত প্রেস ক্লাবে গান, নাচ, আড্ডা, আবৃত্তিসহ সাংস্কৃতিক পরিবেশনা এবং পহেলা বৈশাখের চিরায়ত মাটির সানকিতে পান্তা ভাতের সাথে মাছ ভাজা, শুঁটকি, টমেটো, কাঁচামরিচের ভর্তাসহ ছিল বৈচিত্র্যময় খাবার।
দুপুর ১২টায় ক্লাবের ভিআইপি লাউঞ্জে বৈশাখী টিভির ব্যুরো প্রধান ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায় বক্তব্য দেন আমার দেশের আবাসিক সম্পাদক ও প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি।
তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালির কাছে শুধুই নতুন বছরের শুরু নয়, এটি নিজের অস্তিত্ব ও আত্মপরিচয় পুনরায় উচ্চারণের দিন।
এটি যেমনি আনন্দের দিন, ঠিক তেমনিভাবে নিজের শেকড়কে অনুভব করার দিনও। বাঙালির এই চিরায়ত মিলনমেলায় আজ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই শামিল হয়েছে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার নতুন শপথে।
অনুষ্ঠানে পূর্বকোণের সাবেক সাহিত্য সম্পাদক কবি স্বপন দত্ত বলেন, প্রেস ক্লাবের আজকের আয়োজনে এসে আমার শৈশবের অনেক স্মৃতি মনে পড়ে গেল। আমি অত্যন্ত আনন্দিত ও উৎফুল্ল।
বছরের এই শুভক্ষণে সবার জীবনে সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনা করছি। পাশাপাশি ঐক্য, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা করছি।
দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার আবদুল ওয়াজেদ বলেন, বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। নতুন বছরকে বরণ করে নিতে প্রেস ক্লাবের এই আয়োজন আমাকে মুগ্ধ করেছে। আগামীতে এধরনের আয়োজন অব্যাহত থাকুক এমন প্রত্যাশা করছি।
বক্তব্য দেন টাইমস অব বাংলাদেশের ব্যুরো প্রধান ও সিএমইউজের সাধারণ সম্পাদক সালেহ নোমান, এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার ও ক্লাবের অর্থ সম্পাদক আবুল হাসনাত, বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান মজুমদার নাজিম, একাত্তর টিভির ব্যুরো প্রধান ও কার্যকরী সদস্য সাইফুল ইসলাম শিল্পী, সাংস্কৃতিক সম্পাদক রূপম চক্রবর্তী, বিএফইউজের সাবেক নির্বাহী সম্পাদক ও ক্রীড়া সম্পাদক মো. রুবেল খান, গ্রন্থাগার সম্পাদক মো. শহীদুল ইসলাম, চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (টিসিজেএ) সভাপতি এনামুল হক, দৈনিক দিনকালের ব্যুরো প্রধান, সমাজসেবা ও অ্যাপায়ন সম্পাদক হাসান মুকুল প্রমুখ।
উপস্থিত ছিলেন দৈনিক পূর্বদেশের বার্তা সম্পাদক আবু মোশাররফ রাসেল, ক্লাবের সিনিয়র সদস্য শাহ আজম, মো. নুরুদ্দীন, সুচন্দা নন্দী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ, সাংস্কৃতিক উপ-কমিটির সদস্য সরোজ আহমেদ, মুহাম্মদ আজাদ, কালের কণ্ঠের রিপোর্টার ফারুক মুনির, মানবজমিনের ব্যুরো প্রধান জালাল উদ্দিন রুমি, দৈনিক কর্ণফুলীর বার্তা সম্পাদক জামাল উদ্দিন হাওলাদার, আবু তাহের মো. তোহা, এটিএন নিউজের চট্টগ্রাম প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ, জনকণ্ঠের সিনিয়র ফটো সাংবাদিক সাইদুল আজাদ, দৈনিক রূপালী বাংলাদেশের ব্যুরো প্রধান মো. গিয়াস উদ্দিন, বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার ইমরান এমি, শেয়ারবিজের ব্যুরো প্রধান নূর হোসেন মামুন, ক্লিক নিউজের সম্পাদক জালাল উদ্দিন সাগর, মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল কাইয়ুম, দৈনিক পূর্বদেশের সিনিয়র ফটো সাংবাদিক হায়দার আলী, সাংবাদিক ইমতিয়াজ ফারুকী, ইসমাঈল ইমন, মো. নজরুল ইসলাম, মো. শাহাবুদ্দীন, রফিক হায়দার, মনির ফয়সাল, সিরাত মনজুর, নুরুল আলম চৌধুরী, মো. হানিফ, বাকি বিল্লাহ চৌধুরী, মো. মাসুদ পারভেজ প্রমুখ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি করেন ক্লাবের সদস্য কামাল পারভেজ। সংগীত পরিবেশনায় ছিলেন ফরিদ বঙ্গবাসী, এসবি সুমি, মাকসুদা বৃষ্টি, জুয়েল পাল এবং নৃত্য পরিবেশন করেন রোমিতা ভৌমিক, জবা ভট্টাচার্য্য, চিত্রা নন্দী, অমিত দে, তমা চৌধুরী ও সঞ্চিতা সেন।