শিরোনামঃ

খাগড়াছড়িতে আগুন পুড়লো ৯ দোকান

খাগড়াছড়ি প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

খাগড়াছড়ির দীঘিনালায় আগুনে পুড়ে গেছে ৯ দোকান। এতে প্রায় ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

শুক্রবার রাত পৌনে ১২ টার দিকে উপজেলায় শান্তিপুর এলাকায় একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়, পরে তা ছড়িয়ে পড়ে বলে জানান দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা পংকজ বড়ুয়া ।

পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের সাথে সেনাবাহিনী, বিজিবি ও স্থানীয়দের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই প্রায় ৯টি দোকানে পুড়ে ছাই হয়ে যায়।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জ্ঞান চাকমা জানান, পাহাড়িদের বৈসাবি উৎসবের মাত্র দুইদিন আগে এই আগুন দোকানীদের মনে গভীর ক্ষত তৈরি করেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন তিনি।

দীঘিনালা ফায়ার স্টেশন কর্মকর্তা পংকজ বড়ুয়া বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। তবে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL