শিরোনামঃ

দীঘিনালায় গাঁজা জব্দ

খাগড়াছড়ি প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

খাগড়াছড়ির দীঘিনালায় থানা পুলিশের অভিযানে গাঁজা জব্দ করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে দীঘিনালার কবাখালী ইউনিয়নের উত্তর মিলনপুর এলাকার দেলু মিয়ার দোকানের পাশে সন্দেহজনক একটি ট্রাভেল ব্যাগ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

পরে ঘটনাস্থলে গিয়ে থানা পুলিশ ব্যাগ উদ্ধার করে তল্লাশি করলে ৫টি গোল বেলুন আকৃতির লম্বা গাঁজার প্যাকেট পায়। পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়া ব্যাগটিতে আড়াই কেজি গাঁজা ছিল।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স চলমান রয়েছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL