শিরোনামঃ

পটিয়ায় বিওয়াইসিএফের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

পটিয়া প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামের পটিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ), পটিয়া উপজেলা শাখা।
সংগঠনের উদ্যোগে পটিয়া বাইপাস সংলগ্ন সড়কের পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচি সম্পন্ন হয়। এতে বিওয়াইসিএফ পটিয়া উপজেলা শাখার সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে উপস্থিত সদস্যদের উদ্দেশে বিওয়াইসিএফ পটিয়া উপজেলা শাখার সভাপতি সৈয়দ আসাদুজ্জমান আমিরী তানিম বলেন, বৃক্ষরোপণ শুধু একটি সামাজিক কর্মসূচি নয়; এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব। শুধু গাছ লাগানোর মধ্যে সীমাবদ্ধ না থেকে নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের মাধ্যমে গাছগুলোকে বেড়ে ওঠার সুযোগ দিতে হবে।
সংগঠনের সহ-সভাপতি মীর আরিফুল ইসলাম বলেন, একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি প্রকৃতির ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য টিকিয়ে রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বৃক্ষরোপণের পাশাপাশি প্রতিটি গাছের সঠিক পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করা সবার দায়িত্ব।
এ সময় বিওয়াইসিএফ পটিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল খালেক বলেন, যুবসমাজের সম্মিলিত উদ্যোগ সমাজ ও পরিবেশে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। মানবিক, সামাজিক ও পরিবেশবান্ধব বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে দেশের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
আয়োজকরা জানান, পরিবেশ রক্ষায় জনসচেতনতা সৃষ্টি এবং তরুণ প্রজন্মকে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে উৎসাহিত করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
কর্মসূচিতে বিওয়াইসিএফ পটিয়া উপজেলা শাখার সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টায় আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
আয়োজকদের আহ্বান—শুধু গাছ লাগালেই হবে না, গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণও করতে হবে। তবেই গড়ে উঠবে একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL