বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য, কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে নিয়ে সম্প্রতি সময়ে এনসিপি (NCP) নেতাদের অশালীন, কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্যের প্রতিবাদে চকরিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১জুলাই) বিকাল ৪ টার দিকে প্রধান সড়কে চকরিয়া উপজেলা, পৌরসভা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ বিক্ষোভ মিছিল করা হয়।
অনুষ্ঠিত মিছিলটি চকরিয়া থানা রাস্তার মাথাস্থ সিস্টেম কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে এক পথসভায় মিলিত হয়। উক্ত বিক্ষোভ মিছিলে চকরিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণও অংশ নেন। এসময় নেতাকর্মীরা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে বিভিন্ন প্রতিবাদী স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো রাজপথ।
এরই আগে বিক্ষোভ মিছিলের পূর্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, কৃষক দল, ওলামা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
এসময় সমাবেশে বক্তারা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদকে নিয়ে কতিপয় এনসিপি নেতারা যে অশালীন, কুরুচিপূর্ণ, মানহানিকর ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক ভাবে যে বক্তব্য রেখেছে তা সত্যি খুবই নিন্দনীয়। এ দেশের জনগণ ইতিমধ্যে তাদের কর্মকান্ড দেখে ভালো ভেবে চিনতে পেরেছেন, কেমন তারা বাংলাদেশ গড়তে চাই। দেশের প্রথম মব কালচার সৃষ্টি করেছেন এনসিপি নামক সংগঠের নেতাকর্মীরা। দেশের ক্লীন ইমেজের রাজনীতিবিদ সালাহউদ্দিন আহমদ। সমগ্র দেশের গণতন্ত্রকামী মানুষের কাছে তিনি দেশ গড়ার একজন যোগ্য নেতৃত্বের ভূমিকায় অবতীর্ণ। নতুন দেশ গড়ার বিনির্মানে তাঁর যে ভূমিকা ও ত্যাগ তা সত্যি খুবই বিরল। তাঁর মতো একজন ত্যাগী নেতাদের বিরুদ্ধে আর একটি বারও কুরুচিপূর্ণ বক্তব্য রাখলে বিশেষ করে কক্সবাজারের মানুষ কখনো বরদাশত করবে না। বক্তারা আরও বলেন, এনসিপি নেতা নাসিরুদ্দীন পাটুয়ারী একের পর এক রাষ্ট্রের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রীকে ঘিরে অসত্য, মানহানিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য রেখে দেশের শান্ত জনগণকে বিভ্রান্তি ছড়িয়ে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার পায়তারা করে যাচ্ছেন। লাগামহীন তাঁর অপপ্রচার বন্ধ এবং সংশ্লিষ্টদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জোর দাবি জানানো হয়।