শিরোনামঃ

দীর্ঘ এক বছর কারাভোগ শেষে মুক্তি: মা-বাবাসহ  প্রয়াত গুণীজনদের কবর জিয়ারত করলেন মহিউদ্দিন জীবন

শাহাদাত হোসেন সাজ্জাদ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

দীর্ঘ এক বছর কারা নিবাস শেষে জামিনে মুক্তি পেয়ে শুক্রবার (৩১ জুলাই) পবিত্র জুমার নামাজ আদায় করে রাউজান উপজেলা বিএনপির সদস্য মহিউদ্দিন জীবন তাঁর মা-বাবার কবর জিয়ারত করেন।
পরে তিনি প্রয়াত আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আল আযহারী মাইজভাণ্ডারী, প্রয়াত গুণীজন ডা.আবুল হাসেম এবং প্রয়াত বিএনপি নেতা এস. এম. সোয়াইবের কবরেও পুষ্পমাল্য অর্পণ করে জিয়ারত করেন। এ সময় তাঁদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন মাওলানা শহিদুল আলম মাইজভাণ্ডারী।
এ সময় উপস্থিত ছিলেন হলদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এস. এম. কামাল উদ্দিন, বিএনপি নেতা মোহাম্মদ কাসেম, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক দিদারুল আলম, বিএনপি নেতা দিদারুল আলম ওয়াহেদী, মানিক উদ্দিন, মহিউদ্দিন, জসিম উদ্দিন, ইঞ্জিনিয়ার ইলিয়াস, মোহাম্মদ মঞ্জুরুল আলম, আহম্মদ চ্ছাপা, মো.শফি, যুবদল নেতা তছলিম উদ্দিন, মো. গিয়াস উদ্দিন, মো. ওমর ফারুক,মো. জয়নাল কন্ট্রাক্টর, ওমর ফারুক মানিক, গাজী মোরশেদ, সাহাবু সওদাগর, রফিকুল ইসলাম, আলমগীর হোসেন, সাইফুল ইসলাম, আলী আহম্মদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL