বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাউজান উপজেলার যুগ্ন আহবায়ক, উপজেলা শ্রমিক দলের সভাপতি ও বিনাজুরী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোজাম্মেল হোসেন চৌধুরী রাসেল স্থানীয় রাজনীতিতে আলোচনায় রয়েছেন। দীর্ঘদিন ধরে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা, সামাজিক কর্মকাণ্ড ও জনসেবামূলক কার্যক্রমে সম্পৃক্ত থাকার কারণে এলাকায় তিনি পরিচিত মুখ হিসেবে পরিচিত।মোজাম্মেল হোসেন চৌধুরী রাসেল শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া ও অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি বিনাজুরী ইউনিয়নের উন্নয়ন, সাধারণ মানুষের কল্যাণ এবং জনসম্পৃক্ত কার্যক্রমে নিজেকে নিয়োজিত রেখেছেন।স্থানীয়দের মতে, মানুষের সুখে-দুঃখে পাশে থাকা, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং এলাকার উন্নয়নে কাজ করার কারণে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তাকে ঘিরে ভোটারদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। তিনি নির্বাচিত হলে বিনাজুরী ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করছেন সমর্থকরা।মোজাম্মেল হোসেন চৌধুরী রাসেল বলেন,দীর্ঘদিন ধরে আমি এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করে আসছি। মানুষের ভালোবাসা ও সহযোগিতাই আমার সবচেয়ে বড় শক্তি। রাজনীতিকে আমি জনসেবার মাধ্যম হিসেবে দেখি। জনগণের সমর্থন ও দোয়া পেলে বিনাজুরী ইউনিয়নের উন্নয়ন, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, মাদকমুক্ত সমাজ গঠন এবং সাধারণ মানুষের কল্যাণে আন্তরিকভাবে কাজ করে যেতে চাই।সাবেক ইউপি সদস্য নুর উদ্দিন মোর্শেদ চৌধুরী মানিক বলেন, “মোজাম্মেল হোসেন চৌধুরী রাসেল সবসময় এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকেন। সাধারণ মানুষের সমস্যা সমাধানে তিনি আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।”স্থানীয় বাসিন্দা যদু বড়ুয়া ও জিয়াউদ্দিন হায়দার চৌধুরী বলেন, “মোজাম্মেল হোসেন চৌধুরী রাসেল একজন সৎ, যোগ্য ও জনবান্ধব ব্যক্তি। দীর্ঘদিন ধরে তিনি সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে মানুষের পাশে রয়েছেন। আগামী দিনে তিনি বিনাজুরী ইউনিয়নের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে আমরা আশা করি।”