শিরোনামঃ

রাউজানে ২৬তম জশনে জুলুস উদযাপন কমিটি গঠন চেয়ারম্যান অধ্যক্ষ আহছান হাবিব, মহাসচিব সাংবাদিক এম বেলাল 

শাহাদাত হোসেন সাজ্জাদ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

রাউজান উপজেলার হলদিয়া-ডাবুয়া এলাকার ২৬তম জশনে জুলুসের বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। এতে গর্জনিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা সৈয়দ মুহাম্মদ আহছান হাবিব (মা.জি.আ)-কে চেয়ারম্যান এবং সাংবাদিক মাওলানা এম বেলাল উদ্দিনকে মহাসচিব মনোনীত করা হয়েছে।
গত বুধবার বিকেলে এয়াছিনশাহ পাবলিক উচ্চবিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে জশনে জুলুসের স্থায়ী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন আল্লামা সৈয়দ মুহাম্মদ আহছান হাবিব (মা.জি.আ)।
মহাসচিব সাংবাদিক মাওলানা এম বেলাল উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ভাইস অধ্যক্ষ আল্লামা সাইদুল আলম খাকী, সাবেক সচিব আল্লামা ইদ্রিছ আনসারি, মাওলানা নুরুল আবছার রেজভী, সৈয়্যদ মাওলানা মুহাম্মদ আলী আকবর তৈয়বি, মাওলানা তসলিম উদ্দিন ভান্ডারী, মাওলানা আলী সিদ্দিকী, সাবেক সচিব মাওলানা সৈয়্যদ মুহাম্মদ তৈয়বুর রহমান, সাবেক সচিব মাওলানা মুনছুর উদ্দিন নেজামী, মাওলানা বাহাউদ্দিন মো. ওমর, জামাল উদ্দিন মাস্টার, সাহাবু সওদাগর ও মাওলানা আহমদ হোসেন রেজভী।
এছাড়া বিশেষ আমন্ত্রিত অতিথি ছিলেন আলহাজ্ব মো. সাহালম, মো. কামাল মিয়া, কাজী মাওলানা হাবিবুল হোসাইন, মো. করিম উদ্দিন রেজভী, মো. মামুন মিয়া, মো. মমতাজ ও মো. নাজিম উদ্দিন ভান্ডারী।
সভায় বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন, জশনে জুলুসের বাস্তবায়ন কমিটি গঠন, জুলুসের তারিখ ও রোডম্যাপ নির্ধারণ এবং স্থায়ী কমিটিতে নতুন ১৬ জন সদস্য সংযোজন করা হয়।
সভায় আগামী ২০ আগস্ট বৃহস্পতিবার সকালে ২৬তম জশনে জুলুস উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি সর্বসম্মতিক্রমে মাওলানা সৈয়দ মুহাম্মদ লুৎফুর রহমানকে অর্থ সচিব এবং মো. মামুন মিয়াকে সহ-অর্থ সচিব মনোনীত করা হয়েছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL