বোয়ালখালীতে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে চরনদ্বীপ ইউনিয়নের মসজিদ ঘাটা এলাকায় উত্তেজিত জনতা আবুল কাশেমের ছেলে কাউছারের ঘর ঘিরে ফেলে। এসময় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাতে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের পূর্ব চরণদ্বীপে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় কাউছারের বোন মোছাম্মৎ রাশেদা আক্তার (৩৯) এবং কাউছারের চাচা কুতুব উদ্দিন (৫৬)কে আটক করে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মসজিদ ঘাটা এলাকার আবু সৈয়দ সওদাগর বাড়ির আবুল কাশেমের ঘরে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলেন এলাকাবাসী। এ সময় উত্তেজিত জনতা আবুল কাশেমের ছেলে কাউছারের ঘর ঘিরে ফেলে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান,খবর পেয়ে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।