শিরোনামঃ

ভাইয়ের হাতে ভাই খুন, আটক ২ 

বোয়ালখালী প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বড় ভাইকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় হালিমা বেগম (৭০) ও সানজিদা আক্তার পপি (২৬) নামের

 দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মামলার প্রধান অভিযুক্ত জামাল উদ্দিন সুমন এখনও পলাতক রয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাতে নিহত মো. নেজাম উদ্দিনের (৩৮) স্ত্রী মোছাম্মৎ পারিয়া তানহা মাইমা বাদী হয়ে বোয়ালখালী থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলায় নিহতের ছোট ভাই মো. জামাল উদ্দিন সুমনকে (৩৬) প্রধান আসামি করা হয়েছে। এছাড়া শাশুড়ি হালিমা বেগম (৭০) এবং দেবরের স্ত্রী সানজিদা আক্তার পপিকেও (২৬) আসামি করা হয়েছে।

এর আগে মঙ্গলবার বিকেলে উপজেলার শাকপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মধ্যম শাকপুরার ঘোষখীল গ্রামের আছু তালুকদার বাড়িতে পারিবারিক বিরোধের এক পর্যায়ে কোদালের আঘাতে নিহত হন মুদি দোকানদার নেজাম উদ্দিন। তিনি ওই এলাকার মৃত আবদুল হালিমের বড় ছেলে।
ঘটনার পর পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ  (ওসি) মোজাফফর হোসেন বলেন, মামলা দায়েরের পর তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে ।পলাতক জামাল উদ্দিন সুমনকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL