শিরোনামঃ

প্রান্তিক জনগোষ্ঠীর জীবনরক্ষাকারী সেবার প্রাপ্যতা ও ব্যবহার নিশ্চিতকরণে বান্দরবানে জেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বান্দরবান প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

বান্দরবান পার্বত্য জেলার প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জীবনরক্ষাকারী স্বাস্থ্য, পুষ্টি, ওয়াশ (WASH) এবং জীবিকা সেবার প্রাপ্যতা ও ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে তহজিংডং বাস্তবায়িত এবং হেলেন কেলার ইন্টারন্যাশনাল (HKI)-এর আর্থিক সহায়তায় পরিচালিত “Access to and Utilization of Lifesaving Services by Marginalized Communities in Chittagong Hill Tracts in Bangladesh” শীর্ষক প্রকল্পের জেলা পর্যায়ের প্রকল্প অবহিতকরণ সভা আজ বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

২৮ জুলাই, মঙ্গলবার সকাল ১১ টার দিকে জেলা প্রশাসকের হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলার জেলা প্রশাসক জনাব মোঃ সানিউল ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী, হেলেন কেলার ইন্টারন্যাশনালের টিম লিডার এস. এম. খালেদুল আহসান এবং তহজিংডং-এর নির্বাহী পরিচালক জনাব চিং সিং প্রু। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনরা সভায় অংশগ্রহণ করেন।

সভার শুরুতে অংশগ্রহণকারীদের স্বাগত জানানো হয় এবং প্রকল্পের উদ্দেশ্য, কার্যক্রম, বাস্তবায়ন কৌশল ও প্রত্যাশিত ফলাফল সম্পর্কে বিস্তারিত উপস্থাপনা করেন এস. এম. জাফরুল্লাহ শামসুল, প্রকল্প সমন্বয়কারী, তহজিংডং। এ সময় তহজিংডং এবং হেলেন কেলার ইন্টারন্যাশনালের প্রতিনিধিরা প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং অংশগ্রহণকারীদের মূল্যবান মতামত ও সুপারিশ গ্রহণ করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বান্দরবানের দুর্গম ও প্রান্তিক জনগোষ্ঠীর শিশু ও মায়েদের পুষ্টি, স্বাস্থ্যসেবা, জীবিকা উন্নয়ন এবং নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী সংস্থা ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রকল্পের সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সভায় জানানো হয়, প্রকল্পটির মাধ্যমে পাঁচ বছরের কম বয়সী শিশুদের অপুষ্টি প্রতিরোধ, জীবনরক্ষাকারী স্বাস্থ্য ও পুষ্টি সেবার প্রাপ্যতা বৃদ্ধি, জীবিকা উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন, নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধার সম্প্রসারণ, স্বাস্থ্যবিধি বিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর সামগ্রিক জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হবে। এ বিষয়ে উপস্থিত অংশীজনরা আশাবাদ ব্যক্ত করেন।
মুক্ত আলোচনা শেষে অংশগ্রহণ কারীদের মূল্যবান মতামত ও সুপারিশ গ্রহণ করা হয়। সভার সমাপনী পর্বে প্রকল্পের সফল বাস্তবায়নে সকল অংশীজনের সমন্বিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। পরিশেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL