শিরোনামঃ

বিচ্ছেদেরপর প্রাক্তন স্ত্রীকে ধর্ষণ, কারাগারে স্বামী

আনোয়ারা প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

চট্টগ্রামের আনোয়ারায় বিচ্ছেদেরপর প্রাক্তন স্ত্রীকে বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণের মামলায় কাইয়ূম উদ্দিন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃত কাইয়ূম উপজেলার বারখাইন ইউনিয়নের ফেরিঘাট এলাকার মো. রাশেদের পুত্র। গত মঙ্গলবার রাতে উপজেলার বারখাইন ইউনিয়নের ফেরীঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা আনোয়ারা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মো. জুয়েল মিয়া বলেন, 'প্রেমের সম্পর্কে তারা দুইজনই বিয়ে করেছিল। বিয়ের কিছুদিন না যেতেই তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। এরপর অভিযুক্ত স্বামী দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় বিয়েরপর প্রাক্তন স্ত্রীর সঙ্গে বিভিন্ন সময়ে দেখা করতে যেতেন এবং তাকে আবারও বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ করেন। এতে ভুক্তভোগী নারী ছয়মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে প্রাক্তন স্বামী তাকে অস্বীকার করেন। পরবর্তীতে ভুক্তভোগী নারী আদালতে মামলা করলে পুলিশ সে মামলায় তাকে গ্রেপ্তার করে।' তিনি আরও বলেন, বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL