শিরোনামঃ

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্থ ২৩৬ পরিবার পেল ওয়ার্ল্ড ভিশন ও গ্রাউসের সহায়তা

কৌশিক দাশ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: কৌশিক দাশ
ছবি: কৌশিক দাশ

সাম্প্রতিক বন্যায় বান্দরবানে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও গ্রাউস। স্টার্ট ফান্ডের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও গ্রাউস এর বাস্তবায়নে বান্দরবান পৌরসভার ৭ ও ৯ নং ওয়ার্ডে বন্যাকবলিত পরিবারের মাঝে নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) দুপুরে বান্দরবান সদর উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগদ অর্থ সহায়তা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন বান্দরবান ৩০০নং আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এমপি।

বান্দরবান সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনির সভাপতিত্বে এসময় ওয়ার্ল্ড ভিশনের বাংলাদেশ এর স্টার্ট ফান্ড রেসপন্স প্রকল্পের ম্যানেজার মো.রুহুল আমিন, টেকনিক্যাল অফিসার মো.আব্দুল আজিজ, গ্রাউস এর চেয়ারম্যান মংথোয়াইচিং মার্মা, গ্রাউস এর উপ নির্বাহী চিন্ময় মুরুং,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর বান্দরবান অফিসের সিনিয়র ম্যানেজার আশীষ কুমার হালদার, প্রোগ্রাম ম্যানেজার টুলু মারমা, প্রোগ্রাম অফিসার সোনিয়া আফরোজসহ  ওয়ার্ল্ড ভিশন ও গ্রাউসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী,গণমাধ্যমকর্মী এবং এলাকার সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বান্দরবান পৌর এলাকার ৭ ও ৯ নং ওয়ার্ডে বন্যাকবলিত ২৩৬টি ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে নগদ ৮ হাজার টাকা, বিশুদ্ধ খাবার পানি এবং বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেন অতিথিরা।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL