শিরোনামঃ

পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতার উদ্বোধন

ওয়াহিদুল ইসলাম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

দক্ষিণ চট্টগ্রামের অন্যতম স্বনামধন্য বিদ্যাপীঠ পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতা-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইএনও ফারহানুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার বড়ুয়া, সহকারী প্রধান শিক্ষক মাওলানা আমিরসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

উদ্বোধনের পরপরই বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা শুরু হয়। এতে বিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী আনন্দ ও উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে, ফলে পুরো প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, এবারের আয়োজনে মোট ৪৩টি ইভেন্ট রাখা হয়েছে। এসব ইভেন্টে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে এবং আগামী ৯ এপ্রিল পর্যন্ত প্রতিযোগিতা চলমান থাকবে।

শিক্ষার্থীরা জানান, এমন আয়োজন তাদের মেধা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তারা এতে অংশ নিতে পেরে আনন্দিত।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার বড়ুয়া বলেন, “শিক্ষার্থীদের সার্বিক বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের গুরুত্ব অপরিসীম। এই আয়োজন তাদের প্রতিভা বিকাশে সহায়ক ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।”

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL