কক্সবাজারের পেকুয়ায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর সহযোগিতায় অবহিতকরণ ও আগ্রহ যাচাই সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) পেকুয়া উপজেলার সরকারি ঘোনা এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদের প্রেসসচিব ও সাংবাদিক ছফওয়ানুল করিম। এসডিএফ ফাউন্ডেশনের সিএফ (এমইএল & এমআইএস) কর্বিমকর্তা মোঃ.আল-আমিন, , সিএফ (জেনারেল) রবিউল ইসলাম,
সমাজসেবক মো. জালাল আহমেদ ও সাংবাদিক এইচ এম শহীদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির ওয়ার্ড সভাপতি নূর আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক ছফওয়ানুল করিম বলেন, গত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের সময়ে পেকুয়া উপজেলার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছেন। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন ধরনের উন্নয়ন প্রকল্পের কার্যক্রম চলছে, বর্তমান সরকারের সহায়তার পাশাপাশি এসডিএফের মতো প্রতিষ্ঠান হতদরিদ্র ও অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এ ধরনের সহায়তা কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য এই অবহিতকরণ সভা।
তিনি আরও বলেন, অসহায় মানুষের প্রকৃত চাহিদা চিহ্নিত করে তাদের পাশে দাঁড়ানোই এ ধরনের প্রকল্পের মূল উদ্দেশ্য হওয়া উচিত। সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয়ের মাধ্যমে পেকুয়ার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করার দরকার।
তিনি আরও বলেন, দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। ভবিষ্যতেও পেকুয়ার অবহেলিত ও দুর্যোগকবলিত মানুষের জন্য এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে সাংবাদিক এইচ এম শহীদুল ইসলাম বলেন, সম্প্রতি বন্যা পরিস্থিতির অবনতির পর পেকুয়ার সরকারি ঘোনা এলাকার অসহায় মানুষের পাশে গুরুত্বপূর্ণ সহায়তা নিয়ে তেমন কেউ এগিয়ে আসেননি। পেকুয়ার বৃহত্তর ও অবহেলিত সরকারি ঘোনা এলাকার জনগোষ্ঠীর পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সাংবাদিক ছফওয়ানুল করিম। তাঁহার উদ্যোগ না থাকলে আজ এসব অসহায় মানুষের কাছে এসডিএফ ফাউন্ডেশনের সহায়তা পৌঁছানো সম্ভব হতো না।
সভায় পেকুয়া সদর ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুর আহমদ, যুবদলের ওয়ার্ড সভাপতি শহীদুল ইসলাম, সদস্য মো. সেলিম, নেজাম উদ্দীন, তাঁতীদলের পূর্ব জোন শাখার সাধারণ সম্পাদক মো. কনিছ, শ্রমিক নেতা শাহাব উদ্দিনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তি এবং সোসাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফ এনজিওর মাধ্যমে অবহিতকরণ কর্মশালায় আসা প্রায় ৩ শত ৫০ জন নারী উপস্থিত ছিলেন।
সভায় স্থানীয় জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা, দুর্যোগকালীন সহায়তা, প্রকল্পের কার্যক্রম এবং ভবিষ্যৎ সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়।