শিরোনামঃ

পেকুয়ার শিলখালীতে চেয়ারম্যান পদে নতুন চমক, আলোচনায় কাইয়ুম ইশতিয়াক

নাজিম উদ্দিন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আসন্ন পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছে তরুণ রাজনীতিক এম.এ. কাইয়ুম ইশতিয়াকের নাম। দীর্ঘদিন ধরে রাজনীতির পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় স্থানীয় পর্যায়ে তাকে ঘিরে আগ্রহ তৈরি হয়েছে। 

এম.এ. কাইয়ুম ইশতিয়াক শিলখালী ইউনিয়নের কাছারিমুড়া এলাকার বাসিন্দা আলতাফ মিয়ার ছেলে। পারিবারিকভাবে সামাজিক সম্পৃক্ততার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন।

রাজনৈতিক জীবনে কাইয়ুম ইশতিয়াক ছাত্রদল শিলখালী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি, শিলখালী ১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি, শিলখালী ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক, পেকুয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক এবং পেকুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে তিনি শিল্পাঞ্চল শ্রমিক দল কক্সবাজার জেলা শাখার সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ১৩ নম্বর ওয়ার্ড (পল্টন থানা বিএনপি দক্ষিণ) যুগ্ম আহ্বায়ক এবং কক্সবাজার জেলা শ্রমিক দলের সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজনীতির পাশাপাশি মসজিদ-মাদ্রাসার বিভিন্ন কাজে সহযোগিতা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং অসচ্ছল পরিবারের মেয়ের বিয়েসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছেন বলে স্থানীয়রা জানান।

স্থানীয়দের মতে, শিলখালী ইউনিয়নের রাস্তা-ঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রসার, যুবসমাজকে কর্মমুখী করা, মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধ এবং নাগরিক সুবিধা নিশ্চিত করা এখন সময়ের অন্যতম দাবি। এসব বিষয়ে মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখায় কাইয়ুম ইশতিয়াককে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইতিবাচকভাবে দেখছেন অনেকে।

কাইয়ুম ইশতিয়াক বলেন, দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের সঙ্গে কাজ করছেন। সুযোগ পেলে দল-মত ও ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে সবাইকে সঙ্গে নিয়ে শিলখালীকে একটি সুন্দর, আধুনিক, জনবান্ধব ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান। 

বিশেষ করে যুবসমাজের কর্মসংস্থান, শিক্ষার প্রসার, মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধ এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।

এদিকে নির্বাচনকে সামনে রেখে শিলখালী ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা বাড়ছে। এর মধ্যে তুলনামূলক তরুণ ও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন মুখ হিসেবে কাইয়ুম ইশতিয়াকের নাম সামনে আসায় স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণের আভাস দেখছেন কেউ কেউ।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL