শিরোনামঃ

পেকুয়ার ‘আবু তাহের’ হত্যা মামলার প্রধান আসামি সিফাত টেকনাফে গ্রেফতার

নাজিম উদ্দিন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কক্সবাজারের পেকুয়ায় আবু তাহের (৬৫) হত্যা মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি মোহাম্মদ সিফাতকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) কক্সবাজারের টেকনাফ মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তার মোহাম্মদ সিফাত পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের বহদ্দারপাড়া এলাকার নুরুল হোসেনের ছেলে।

র‌্যাব-৭, চট্টগ্রাম ও র‌্যাব-১৫, কক্সবাজারের যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। র‌্যাব-৭ তাদের ফেসবুক পেজে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গত ২৬ জুন শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মগনামা ইউনিয়নের হারুন মাতবরপাড়া এলাকায় দুর্বৃত্তদের হামলায় আবু তাহের নিহত হন। ঘটনার তিন দিন পর ২৮ জুন নিহতের ছেলে মো. তারেক (২৫) বাদী হয়ে পেকুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার নম্বর ২৫/১০৯-২৬। এতে মোহাম্মদ সিফাত, নাজেম উদ্দিন ও বাহাদুরকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। এছাড়া আরও ২ থেকে ৩ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলা দায়েরের পর প্রায় আড়াই মাস পলাতক থাকার পর টেকনাফ থেকে মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি মোহাম্মদ সিফাতকে গ্রেপ্তার করা হলো।

মামলার বাদী মো. তারেক বলেন, আমার বৃদ্ধ পিতা আবু তাহেরকে নির্মমভাবে হত্যা করেছে সিফাতসহ আরও কয়েকজন। ১ নম্বর আসামি সিফাতকে র‌্যাব গ্রেফতার করায় আমরা অনেক খুশি। আশা করি, দ্রুত অন্যান্য আসামিকেও আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করবে এবং আমরা ন্যায়বিচার পাব।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL