শিরোনামঃ

ফটিকছড়িতে সকাল-সন্ধ্যা হরতালে চরম দুর্ভোগ খাগড়াছড়ি রামগড় আঞ্চলিক মহাসড়ক

মো. ইফতেখার উদ্দিন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: দৈনিক দেশের কথা
ছবি: দৈনিক দেশের কথা

চট্টগ্রামে ফটিকছড়ি উত্তর’ উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপন ভূজপুর নয়,দাবি করে দাতমারা ইউনিয়ন থেকে নারায়নহাট ইউনিয়নের মাঝামাঝি স্থানে স্থাপনের দাবিতে দাবিতে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পালন করা হয়েছরদে।

বৃহষ্পতিবার (১৬ জুলাই) সকাল থেকে পূর্বঘোষণা অনুযায়ী বারৈয়ারহাট-খাগড়াছড়ি ও গহিরা-হেঁয়াকো সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে রাস্তায় অবস্থান করছেন স্থানীয়রা।এরমধ্যে স্থান গুলো হল হেয়াকো,করিলা তাকিয়া,বালুটিলা,দাতমারা, নারায়নহাট সহ বারৈয়ারহাট-খাগড়াছড়ি সড়কের চিকনছড়া এলাকায় সড়কের ওপর রাখা হয় ট্রাক।

ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদের আহ্বানে এ হরতাল কর্মসূচিতে অংশ নেন বাগানবাজার, দাঁতমারা ও নারায়ণহাট ইউনিয়নের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।


ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদের সমন্বয়করা জানান, ন্যায্য দাবি নিয়ে মাঠে আছি। আমাদের দাবি যৌক্তিক স্থানে উপজেলা সদর স্থাপিত হোক। আমরা মানববন্ধন, সড়ক অবরোধ, সংবাদ সম্মেলন, স্মারকলিপি প্রদানসহ একাধিক কর্মসূচি পালনের মধ্যমে সরকারকে জানান দিয়েছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে না নেওয়ায় হরতালের মতো কর্মসূচি দিতে হলো।

এদিকে সর্বশেষ যাতায়াত কারী যানবাহ ও যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়ছে।হরতাল এখনঁ চলমান রয়েছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL