শিরোনামঃ

ফটিকছড়িতে ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

মো. সাহাবুদ্দীন সাইফ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নে একটি তালাবদ্ধ ঘর থেকে রাশেদুল আনোয়ার নামে এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (৫ এপ্রিল) দুপুরে ইউনিয়নের হেয়াকো এলাকার একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। একই ঘর থেকে মো. শরীফ নামে আরও এক যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত রাশেদুল আনোয়ার স্থানীয় ছাত্রদল নেতা হিসেবে পরিচিত ছিলেন। তিনি দাঁতমারা ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে হেয়াকো এলাকার একটি ঘর দীর্ঘক্ষণ তালাবদ্ধ থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে দাঁতমারা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। সেখানে বিছানার ওপর রাশেদুল আনোয়ারের নিথরদেহ এবং পাশে শরীফকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

পুলিশ তাৎক্ষণিকভাবে রাশেদুলকে মৃত ঘোষণা করে এবং শরীফকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠায়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, "খবর পেয়ে আমরা তালাবদ্ধ ঘর থেকে একজনের মরদেহ উদ্ধার করেছি। অন্য একজনকে জীবিত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। মৃ ত্যু র সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।"

প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে রাজনৈতিক কোনো বিরোধ বা ব্যক্তিগত শত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় ছাত্রদল ও বিএনপির পক্ষ থেকে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL