শিরোনামঃ

চট্টগ্রাম বন্দরে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদল: বিনিয়োগ ও স্মার্ট প্রযুক্তির আগ্রহ

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চট্টগ্রাম বন্দরে সফর করেছে দক্ষিণ কোরিয়ার একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) Korea Trade-Investment Promotion Agency (কোটরা)-এর নেতৃত্বে এ প্রতিনিধিদল Chittagong Port Authority-এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় করে।

চট্টগ্রাম বন্দরে আগমনের পর সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ প্রতিনিধিদলকে স্বাগত জানান এবং সৌজন্য সাক্ষাতে বন্দরের সাম্প্রতিক উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিকায়নের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি হিসেবে চট্টগ্রাম বন্দর আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

প্রতিনিধিদলের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশে কোরিয়ান বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে এবং বিশেষ করে বন্দর খাতকে কেন্দ্র করে এই সহযোগিতা আরও জোরদার করা সম্ভব। তারা বে টার্মিনাল, মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন অবকাঠামোগত খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন।

এসময় প্রতিনিধিদলের সদস্যরা স্মার্ট পোর্ট, পোর্ট ডিজিটালাইজেশন, ইয়ার্ড ম্যানেজমেন্ট, সামুদ্রিক গবেষণা এবং ব্লু-ইকোনমি খাতে প্রযুক্তিগত সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। তারা উল্লেখ করেন, এসব খাতে যৌথ উদ্যোগ গ্রহণের মাধ্যমে চট্টগ্রাম বন্দরকে একটি আধুনিক ও দক্ষ বন্দর হিসেবে আরও এগিয়ে নেওয়া সম্ভব।

প্রতিনিধিদলে কোটরার ডেপুটি ডাইরেক্টর সানঘুন লি, চিফ স্পেশালিস্ট ফারুক আহমেদ, Total Soft Bank Ltd-এর সেলস সিনিয়র ম্যানেজার জন জিয়ং এবং CIIZ-এর ইঞ্জিনিয়ার ইয়ুনজে হ্যামসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎ শেষে প্রতিনিধিদল বন্দরের অপারেশনাল এলাকা পরিদর্শন করেন এবং সার্বিক ব্যবস্থাপনা ও কার্যক্রমের উচ্চ প্রশংসা করেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বন্দর খাতে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL