বান্দরবানে প্রথাগত প্রতিষ্ঠানে নারীদের প্রতিনিধিত্ব বৃদ্ধি ও লিঙ্গভিত্তিক সহিংসতা ,বাল্য বিবাহ,বিবাহ নিবন্ধন বিষয়ক এডভোকেসী এবং লবিং সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মে) সকালে অনন্যা কল্যাণ সংগঠন (একেএস) বান্দরবানের আয়োজনে বাংলাদেশ নারী প্রগতি সংঘ এর কারিগরী সহযোগিতায় অনন্যা কল্যাণ সংগঠন (একেএস) এর সভাকক্ষে এই এডভোকেসী এবং লবিং সভা অনুষ্ঠিত হয়।
এসময় সভায় বান্দরবান হেডম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হেডম্যান উনিহ্লা, যুগ্ম সম্পাদক হেডম্যান মংনু মার্মা,হেডম্যান মেনরত ¤্রাে, হেডম্যান লাপ্রাদ ত্রিপুরা, অনন্যা কল্যাণ সংগঠন (একেএস) এর নিবার্হী পরিচালক ডনাই প্রু নেলী , অনন্যা কল্যাণ সংগঠন (একেএস) এর কর্মসূচি পরিচালক আখ্যাইমং মার্মাসহ বিভিন্ন পাড়ার হেডম্যান- কারবারী এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং অনন্যা কল্যাণ সংগঠন এর বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এডভোকেসী এবং লবিং সভায় বক্তারা প্রথাগত প্রতিষ্ঠানে নারীদের প্রতিনিধিত্ব বৃদ্ধি ও লিঙ্গভিত্তিক সহিংসতা, বাল্য বিবাহ প্রতিরোধ ও বিবাহ নিবন্ধন বিষয়ক নিয়ে মুক্ত আলোচনা করেন। এসময় বক্তারা নারীদের সুরক্ষা ও নারীদের বাল্য বিবাহ প্রতিরোধের ওপর জোর দেন এবং নারীদের সুশিক্ষায় শিক্ষিত করার জন্য সকলের প্রতি আহবান জানান।
এসময় অনন্যা কল্যাণ সংগঠন (একেএস) এর নিবার্হী পরিচালক ডনাই প্রু নেলী বলেন, পুরুষের পাশাপাশি নারীদের নিরাপত্তা বৃদ্ধি করতে হবে। নারীদের পিছনে ফেলে কোন উন্নয়ন সম্ভব নয়। এসময় নিবার্হী পরিচালক ডনাই প্রু নেলী আরো বলেন, প্রথাগত প্রতিষ্ঠানে নারীদের প্রতিনিধিত্ব বৃদ্ধি করতে হবে আর পুরুষ হেডম্যান ও কারবারীর পাশাপাশি নারী হেডম্যান ও কারবারী তৈরি করতে হবে যাতে পার্বত্য এলাকার নারীদের আরো উন্নয়ন তরান্বিত হয়।