বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের চেয়ারম্যান ও পোষাকশিল্প ব্যবসায়ী চিন্ময় বড়ুয়া রিন্টু বলেছেন,বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তির অন্যতম হলো তৈরি পোশাক শিল্প। এই খাত দেশের রপ্তানি আয়ের শতকরা প্রায় ৮৭ শতাংশ সরবরাহ করে এবং সরাসরি ও পরোক্ষভাবে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের সুযোগ দেয়, যার মধ্যে ৮০% নারী।
বৃহস্পতিবার (২৭ আগষ্ট) বিকালে বোয়ালখালী প্রেসক্লাবের মতবিনিময় সভা ও সংবর্ধিত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বোয়ালখালী প্রেসক্লাব সভাপতি মো: সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইয়াছিন চৌধুরী,র পরিচালনায় এতে অতিথি ছিলেন- বোয়ালখালী প্রেসক্লাবের কার্যকরি সদস্য অধীর বড়ুয়া, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের সাবেক সাধারণ সম্পাদক পল্টু কান্তি বড়ুয়া, শ্রীপুর -খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী, প্রেসক্লাবের অর্থ সম্পাদক প্রভাষ চক্রবর্তী, বৌদ্ধ যুব পরিষদের ঢাকা অঞ্চলের সাধারন সম্পাদক সজীব বড়ুয়া সাজু, যুবনেতা লিটন বড়ুয়া, সমীরন বড়ুয়া সমীর, রবি বড়ুয়া, বৌদ্ধ যুব পরিষদ বোয়ালখালী শাখার সাধারণ সম্পাদক কাজল বড়ুয়া।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের সদস্য শাহা আলম বাবলু, শাহেদ হোসেন ছোটন, তাজুল ইসলাম মানিক প্রমূখ।
পরে সাংবাদিক নেতৃবৃন্দ সংবর্ধিত অতিথির হাতে সন্মানন ক্রেষ্ট তুলে দেন।