শিরোনামঃ

বোয়ালখালীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

বোয়ালখালী প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

বোয়ালখালীতে পূর্ব চরনদ্বীপ হযরত আবদুল কাদের জিলানী স্মৃতি সংসদের উদ্যোগে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
শনিবার (২২ আগষ্ট) বিকালে উপজেলা পূর্ব চরনদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। 
চরনদ্বীপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ শোয়াইব রেজা,র সভাপতিত্বে উদ্বোধক ছিলেন চরনদ্বীপ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আক্কাস খান। 

 মোহাম্মদ খসরু,র পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, বোয়ালখালী থানার ওসি তদন্ত নুরুল আলম, সেকেন্ড অফিসার মো: জুয়েল রানা, চট্টগ্রাম দক্ষিনজেলা যুবদলের সহ-সভাপতি  শফিকুল ইসলাম শাহিন, জাহিদুল ইসলাম মেম্বার, মোহ্স্মদ হোসেন, মো: রুস্তম আলী, সাইদুল মামুন শহিদ,ইউছুপ খান, হামিদুল হক খান, হাজি নুরুল আলম, ইয়াছিন খান, মোহরম আলী, মজিবুর রহমান সহ এলাকার মান্যগন্য ব্যাক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ হুমকি। মাদকের কারণে তরুণ সমাজ বিপথগামী হওয়ার পাশাপাশি নানা ধরনের অপরাধও বাড়তে পারে। তাই মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সচেতন নাগরিকদেরও সম্মিলিতভাবে কাজ করতে হবে।এবং মাদক বিরুদ্ধে যতটুকু তথ্য রয়েছে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান। 
সভার শেষে মাদক বিরোধী একটি র‍্যালি অনুষ্ঠিত হয়।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL