শিরোনামঃ

বোয়ালখালীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

বোয়ালখালী প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ- এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন করা হয়েছে। 
‘ 
সোমবার(১৭ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ অনুষ্ঠান উদযাপন করা হয়। 

এ উপলক্ষে র‌্যালি, , তরুণ মৎস্য উদ্যোক্তাদের মাঝে পুরুস্কার বিতরন,  মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। 


উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ । 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হাসান, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আজিজুল হক চেয়ারম্যান, জেলা বিএনপির সদস্য শওকত আলম শওকত, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক হাজি ইসহাক চৌধুরী, সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান চেয়ারম্যান, দক্ষিণ জেলা যুবদলের সাধারন সম্পাদক মোহাম্মদ আজগর, জেলা বিএনপির সদস্য জাবেদ মেহেদী হাসান সুজন, পৌরসভার বিএনপির সাবেক আহবায়ক শহিদুল্লাহ চৌধুরী, জেলা যুবদলের সহ-সভাপতি শফিকুল ইসলাম শাহিন, সহ-সাধারন সম্পাদক হাজি আবু আকতারসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষি, মৎস্যজীবী, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, দেশীয় মাছের সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং তরুণদের মৎস্য খাতে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL