শিরোনামঃ

বোয়ালখালীতে হাক্কানী পেপার মিলে আগুন নিয়ন্ত্রনে

বোয়ালখালী প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

বোয়ালখালীতে হাক্কানী পেপার অ্যান্ড বোর্ড মিলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। 

সোমবার (১৭ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার কালুরঘাট এলাকায় পেপার মিলে আগুন লাগে যা তিন ঘন্টার চেস্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফার্য়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ অলক চাকমা বলেন,খবর পাওয়ার সাথে সাথেই  ফায়ার স্টেশন থেকে ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তিন ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত করে জানা যাবে। 


ফ্যাক্টরীর এডমিন ম্যানেজার
আশরাফুল মওলা বলেন,মিলের অগ্নিকান্ডে প্রায় ২কোটি টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। 

হাক্কানী পেপার এন্ড বোর্ড মিলস ওয়ার্কাস ইউনিয়নের সভাপতি পল্টু কান্তি বড়ুয়া বলেন,ওয়েসস্টেস গোডাউন এর ঐ অংশে বেশ কিছু দামী যন্ত্রপাতি, ক্যাবল পুড়ে গেছে এবং ওয়েসস্টেস কাগজ নষ্ট হয়েছে। 

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, হাক্কানী পেপার মিলে অগ্নিকাণ্ডের ঘটনায় কোন হতাহতর ঘটনা ঘটেনি। আমরা সর্বাত্তক চেস্টা করেছি আগুন নিয়ন্ত্রণে আনার জন্য।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL