শিরোনামঃ

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বোয়ালখালী প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বোয়ালখালীতে চট্টগ্রাম নগরগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া (২৪) নামে এক নারী নিহত হয়েছেন। 

মারা যাওয়া নারীর নাম পম্পী রাউজান উপজেলার গজারিয়া এলাকার ভাগ্যধন (ননায়) বড়ুয়ার মেয়ে। তাঁর স্বামী স্ববীন বড়ুয়া বুলবুল। তাঁর বাড়ি একই উপজেলার ইদিলপুর গ্রামে।

রবিবার (৩০ আগস্ট) দুপুর ২.৩০ মি: দিকে পৌরসভার পূর্ব কালুরঘাট ১৩ নাম্বার পুল এলাকা কাটা পড়েন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, তার সাথে থাকা ভ্যানেটি ব্যাগে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের কিডনী রোগ বিভাগের ছাড়পত্র রয়েছে। সেখানে তার নাম পম্পী বড়ুয়া। এতে তার গ্রামের বাড়ি রাউজান উল্লেখ রয়েছে। এই ছাড়পত্র গেল ২০ জানুয়ারিতে ইস্যু করা হয়েছিলো।

গোমদণ্ডী রেলওয়ে স্টেশন মাষ্টার কাঞ্চন ভট্টাচার্য বলেন, কক্সবাজার থেকে ছেড়ে প্রবাল এক্সপ্রেস ট্রেনটি দুপুর আড়াইটার দিকে গোমদণ্ডী স্টেশন ত্যাগ করেছে। এই ট্রেনে এক নারী কাটা পড়েছেন বলে জানতে পেরেছি। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL