শিরোনামঃ

মহালছড়িতে নৌযান শুমারি-২০২৬ এর উদ্বোধন

শফিক ইসলাম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

‘নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার মহালছড়িতে নৌযান শুমারি-২০২৬-এর তথ্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টায় মহালছড়ি মৎস্য আহরণ উপ-কেন্দ্রের সামনে উপজেলা পরিসংখ্যান অফিসের ব্যবস্থাপনায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফানুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মো. রিয়াসাদ উদ্দিন। 

এ সময় উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বকুল,মৎস কর্মকর্তা প্রবীণ চন্দ্র চাকমা, সদর ইউনিয়ন চেয়ারম্যান মানিক রঞ্জন খীসা, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন, উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের জোনাল অফিসার মোঃ এস এম নাসির উদ্দিন সহ নৌযান জড়িপের তথ্য সংগ্রহকারী, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের ইতিহাসে প্রথমবারের মতো দেশব্যাপী নৌযান শুমারি-২০২৬ পরিচালনা করা হচ্ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও নৌপরিবহন অধিদপ্তরের যৌথ উদ্যোগে ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত এ শুমারির তথ্য সংগ্রহ কার্যক্রম চলবে।
শুমারির মাধ্যমে দেশের নৌযানের প্রকৃত সংখ্যা, ধরন, ব্যবহার, মালিকানা ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে একটি নির্ভরযোগ্য জাতীয় ডাটাবেজ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে নৌপরিবহন খাতের উন্নয়ন, নৌপথ ব্যবস্থাপনা, নিরাপত্তা জোরদার ও নীতিনির্ধারণে এসব তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মহালছড়ি উপজেলায় শুমারি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল নৌযান মালিক ও চালকদের সঠিক তথ্য দিয়ে তথ্য সংগ্রহকারীদের সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরফানুল হক চৌধুরী।

তিনি আরো বলেন, সঠিক তথ্য প্রদান ও সকলের সহযোগিতার মাধ্যমে নৌযান শুমারি সফলভাবে সম্পন্ন হলে দেশের নৌপরিবহন খাতের প্রকৃত চিত্র আরও স্পষ্টভাবে উঠে আসবে এবং ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণে কার্যকর ভূমিকা রাখবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL