শিরোনামঃ

মিরসরাইয়ে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

মীরসরাই প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাই করেরহাট ইউনিয়নে জোরারগঞ্জ থানার উদ্যোগে মাদক বিরোধী  র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৬ আগষ্ট) বিকাল ৫ টায়  উপজেলার করেরহাট কেন্দ্রীয় জামে মসজিদ থেকে  মাদক বিরোধী র‍্যালি

 অনুষ্ঠিত হয়েছে। র‍্যালি শেষে 

 জোরারগঞ্জ থানাধীন করেরহাট ইউনিয়নের 

করেরহাট কেন্দ্রীয় মসজিদের সামনে স্থানীয় নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের লোকজন নিয়ে মাদক বিরোধী  সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ  (ওসি) আব্দুল হালিম, জোরারগঞ্জ থানার এসআই সালেহ আহমদ, এসআই মতিউর রহমান, করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি 

সিরাজুল হক, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক জহির উদ্দিন বাবলু, 

ইউনিয়ন বিএনপির  যুগ্ম আহবায়ক রেজাউল করিম নোমান, ইউনিয়ন বিএনপি'র অর্থ সম্পাদক নুর আলম মেম্বার, উদয়ন  ক্লাবের সভাপতি সাহেল আহমদ ডিপটি,  ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফজলুল মুরাদ, যুবদলের আহ্বায়ক জামশেদ আলম, উপস্থিত ছিলেন ছাত্র দল,যুবদলের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মাদক সমাজের জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরি করছে। সমাজের প্রত্যেকর উচিৎ মাদকের বিরোধী যুদ্ধে অংশ গ্রহন করা। ভবিষ্যত প্রজন্মকে রক্ষা করতে সবাইকে  সচেতন হওয়ার আহবান জানান।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL