শিরোনামঃ

রাউজান পৌরসভায় ১২ উন্নয়ন প্রকল্প ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাউজান প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

চট্টগ্রামের রাউজান পৌরসভায় ১২টি উন্নয়ন প্রকল্প ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন রাউজানের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।
শনিবার (২০ জুন) রাউজান পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব প্রকল্পের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. রাহাতুল ইসলাম এবং পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা উপস্থিত ছিলেন।
উদ্বোধনকৃত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে পৌর বাইপাস সড়ক নির্মাণ, বিভিন্ন সড়কের কার্পেটিং ও আরসিসিকরণ, সংযোগ সড়ক উন্নয়ন এবং রাউজান উচ্চ বিদ্যালয় মাঠ ও শহীদ মিনার এলাকায় সড়ক বাতি স্থাপন। এছাড়া “তিন বছরে ২৬ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কার্যক্রমেরও উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, উন্নত যোগাযোগ ব্যবস্থা ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে রাউজান পৌরসভায় ধারাবাহিকভাবে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করা হচ্ছে। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে তিনি সবাইকে এ কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান।
 
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পৌর এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL