মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজার আগমণ উপলক্ষে স্বাগত জানাতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮মার্চ) রামু উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি'র আহবায়ক মোক্তার আহমদ।
রামু উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবুর সঞ্চালনায় ও জোয়ারিয়ানালা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান এর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন,
রামু উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ফোরকান আহমদ, ঈদগড় ইউনিয়ন বিএনপির সভাপতি ডা: এম ইব্রাহিম বাবুল, গর্জনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল আলিম, জোয়ারিয়ানালা ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কবির সওদাগর, খুনিয়াপালং ইউনিয়ন বিএনপির সভাপতি এস, এম ফরিদুল আলম, রশিদ নগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোসলেহ উদ্দিন চৌধুরী, কাউয়ারখোপ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শাহিন আলম, রাজারকুল ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়েজ উদ্দিন রাশেদ, রামু উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হেমশেল সরওয়ার যুবদল ছাত্রদলসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধান মন্ত্রী তারেক রহমান কে দেখার জন্য কক্সবাজারের মানুষ অধীর আগ্রহী হয়ে আছে। আমরা আশা করছি মাননীয় প্রধান মন্ত্রী কক্সবাজারের উন্নয়ন সম্ভাবনার দিকে দৃষ্টি দিয়ে গণ মানুষের আশা আকাংখার প্রতিফলন ঘটাবেন।