কক্সবাজারে প্রধান মন্ত্রী তারেক রহমানের আগমন কে ঘিরে রামু উপজেলা বিএনপির স্বাগত মিছিল অনুষ্টিত হয়েছে। (বৃহস্পতিবার) ১১ জুন বৃহস্পতিবার বিকাল ৪টায় রামু উপজেলা বিএনপি কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে রামুর গুরুত্বপুর্ণ স্থান প্রদক্ষিন করেন। মিছিলের শেষ পর্বে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্টিত হয়।
উপজেলা বিএনপির আহবায়ক মোক্তার আহমদ'র সভাপতিত্বে সদস্য সচিব আবুল বশর বাবুর সঞ্চালনায় অনুষ্টিত সভায় বক্তব্যে রাখেন মোহাম্মদ শেখ আবদুল্লাহ, বিএনপি নেতা ফয়সাল কাদের, জাবেদ ইকবাল, বিএনপি খুনিয়া পালং সভাপতি এস,এম,ফরিদুল, লিয়াকত আলী খান, গোলাম কবির সওদাগর, আবদুর রহিম, আবদুল আলিম, ছৈয়দ আলম, মুসলেহ উদ্দীন চৌধুরী, ডাঃ ইব্রাহীম বাবুল, রাশেদ সিকদার, এনামুল হক প্রমূখ।
আগামী ১৩ জুন শনিবার প্রধান মন্ত্রী তারেক রহমান কক্সবাজার সফরে আসছেন।
তিনি শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত কক্সবাজার সদরের পিএমখালীস্হ পাতলী খাল পুনঃ খনন ও পেকুয়া ও চকরিয়ায় নবগঠিত উপজেলা ও পৌরসভা উদ্বোধন করবেন।
কক্সবাজার (সদর-রামু) আসনের সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎসজীবি বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল বলেন, দীর্ঘ সময় পর মাননীয় প্রধান মন্ত্রী তারেক রহমান কক্সবাজারে আগমনকে ঘিরে দলের নেতাকর্মীদের হৃদয়ে উদ্দীপ্ত উচ্ছাস তৈরি হয়েছে। তাঁকে বরণে কক্সবাজারবাসী সকল প্রস্তুতি গ্রহন করছেন। প্রধান মন্ত্রী তারেক রহমান কক্সবাজারের মানুষের প্রতি ভালোবাসা রেখে তাঁর এই সফরকে প্রাণ ভরে স্বাগত জানিয়েছেন।