রামুতে উপজেলা আইন শৃংখলা কমিটি ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছো। মঙ্গলবার (৯মার্চ) সকাল ১০টায় কক্সবাজার-৩ আসন এর সংসদ সদস্য লুৎফুর কাজল এর সভাপতিত্বে ও রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান এর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
রামু উপজেলা হিমছড়ি হল রুমে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, রামু উপজেলা ভূমি কর্মকর্তা স্বরুপ মুহুরী, রামু থানা অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভুইয়া, রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সেলিম, রামু উপজেলা বিএনপি আহবায়ক মোক্তার আহমদ, সদস্য সচিব আবুল বশর বাবু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুরাইয়া আমিন, উপজেলা এল, জি, ই, ডি কর্মকর্তা কফিল উদ্দিন, রামু প্রেস ক্লাব সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আহমদ ছৈয়দ ফরমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ, রামু উপজেলার আইন শৃংখলা পরিস্থিতি ভালো রাখতে পর্যাপ্ত আলোচনা করেন। এসময় নেতৃবৃন্দ মাদক প্রতিরোধ, কিশোর গ্যাং নির্মূল, মাটি কেটে পরিবেশ বিধস্থ করনসহ চোরা চালান প্রতিরোধে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেন। রামু উপজেলা আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।