শিরোনামঃ

রামুর খুনিয়াপালংয়ে রহস্যজনক লাশ উদ্ধার, স্ত্রীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

রামু প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে ছৈয়দ হোছন (৪৫) নামে এক ব্যক্তির রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী আনোয়ারা বেগমের বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলেছে নিহতের পরিবার। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে ইউনিয়নের টুংগাঢেবা কালারপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে ছৈয়দ হোছনের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার মৃত মোজাফফরের ছেলে এবং তিন সন্তানের জনক।

স্থানীয় সূত্রে জানা যায়, মরদেহে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। খবর পেয়ে রামু থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের ছোট ভাই এনামুল হক অভিযোগ করেন, তার ভাবী আনোয়ারা বেগমের পরকীয়াজনিত সম্পর্কের জের ধরে পরিকল্পিতভাবে তার ভাইকে হত্যা করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এদিকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী ও সন্তানদের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

রামু থানা সূত্রে জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনার রহস্য উদঘাটনে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL