শিরোনামঃ

রামুর পশ্চিম মেরংলোয়া দোকান পাড়া রাস্তার বেহাল অবস্থা, চরম দুর্ভোগে পড়ুয়া শিক্ষার্থী

আবুল কাশেম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: আবুল কাশেম
ছবি: আবুল কাশেম

রামুর পশ্চিম মেরংলোয়া দোকান পাড়া গ্রামের চলাচলের রাস্তাটি চলাচল অনুপযোগী হয়ে পড়ছে। ফলে স্কুল, কলেজ, মাদ্রাসাগামী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

অভিযোগ উঠেছে দীর্ঘদিন ধরে স্থানীয় ইট ভাটা মালিক রফিকুল ইসলাম কোম্পানীর ইট ভাটায় যাতায়াতকারী যান চলাচলের ফলে এই রাস্তাটি চলাচল অনুপযোগী হয়ে পড়ে। বর্তমানে রাস্তা দিয়ে গাড়ি ও জন সাধারণের চলাচল ব্যাবস্থার চরম বিগ্ন ঘটছে।

এছাড়াও স্থানীয় আলী আহাম্মদ নামে এক ব্যাক্তি রাস্তার এক পাশে সীমানা প্রাচীর দিয়ে দখল করে নেওয়ার অভিযোগও তুলেন গ্রামের ভুক্তভোগীরা।

দীর্ঘদিন ধরে গ্রামের মানুষের এই সমস্যা চলমান থাকায় পরিত্রাণ পাওয়ার জন্য ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদে লিখিত আবেদন করেছেন। আবেদন এর প্রেক্ষিতে ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন এর নির্দেশনায় বড় যানবাহন চলাচল বন্ধ রাখতে ব্যাবস্থা গ্রহণ করেন।

স্থানীয় গ্রামবাসী রাস্তাটি দ্রুত সংস্কার করে জন সাধারণের চলাচল উপযোগী করে তুলতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL