শিরোনামঃ

রামুতে জুলাই গণ অভ্যুত্থান স্মরণে ম্যারাথন দৌড়ের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

রামু প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

ককসবাজারের রামুতে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে " অমর ৩৬ জুলাই " এর ম্যারাথন দৌড়ের  আয়োজন সম্পন্ন হয়েছে।
ওয়াক ফর জাস্টিস, এগেনেষ্ট ফ্যাসিজম, স্লোগানকে ধারণ করে শুক্রবার (৭ আগস্ট) ভোর ৬ টায় রামু চৌমুহনী থেকে ম্যারাথনটি শুরু হয়। প্রতিযোগিরা ২ কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে রাজারকুল ফরেষ্ট অফিস থেকে ঘুরে আবার রামু চৌমুহনী স্বাধীনতা চত্বরে প্রতিযোগিতার চুড়ান্ত সীমানায় গিয়ে পৌছান। এ সময় চৌমুহনী চত্বরে আয়োজক কমিটির সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

ম্যারাথনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদদের স্মরণে বিভিন্ন গান, ফ্যাসিবাদবিরোধী সচেতনতামূলক স্লোগানে মুখরিত করে তুলে পুরো রাজ পথ। 

সংগঠনের সমন্বয়কারী মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে  বক্তব্য রাখেন, উপদেষ্টা রামু উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আ.ন.ম হারুন, কক্সবাজার জেলা রাজবন্দী এ্যালায়েন্সের যুগ্ন আহবায়ক, রামু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমদ ছৈয়দ ফরমান, সাংগঠনিক সম্পাদক মাঈনুর রশিদ, জুলাই রেভ্যুলেশনারী এ্যালায়েন্সের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, গেজেটেড জুলাই যোদ্ধা আবুল কালাম আযাদ প্রমুখ।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদের শৃঙ্খল থেকে মুক্ত নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক অর্জন। ২০২৪ সালের ছাত্র-জনতার রক্তঝরা ত্যাগ ও চেতনাকে ধারণ করে তরুণ সমাজকে অন্যায় ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সব সময় সোচ্চার থাকতে হবে। জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতির জন্য একটি মহান আমানত। তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী হয়ে ফ্যাসিবাদের যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে। 

এসময় বক্তারা, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন-সংগ্রাম এবং সৎ নাগরিক গড়ার কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।

সভা শেষে  জুলাই আন্দোলনে অবদানের স্বীকৃতি স্বরুপ জুলাই যোদ্ধাদের হাতে ক্রেস্ট ও ম্যারাথনে অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL